মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এসআই রুবেল শিকদার ও সঙ্গীয় ফোর্স।
এসময় আলম দেওয়ান (৩৫) ও রাজু মিয়া (৩০) নামের দুইজনকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক আলম দেওয়ান মৃত কাদের দেওয়ানের ছেলে এবং রাজু মিয়া আব্দুল বারেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুইজনই বাউশিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


