মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে জরিমানা করেছে। মঙ্গলবার সদর উপজেলার সুখবাসপুর এলাকায় পরিচালিত অভিযানের ফলে রাজিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন নামের প্রতিষ্ঠানটির মালিক মো. রফিকুল ইসলাম পান্না (ঢালি)-কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
উক্ত অভিযান দেশের ভোক্তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


