বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান — বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি

পাঠক প্রিয়

ইশতিয়াক মাহমুদ মানিক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিতর্কিত বক্তব্য এবং ইতিহাস বিকৃতির চেষ্টা দেখা যাচ্ছে, যা দেশে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে। বিশিষ্টজনরা মনে করেন, মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা এবং জাতির সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে বিতর্ক নয়, বরং সঠিক ইতিহাস চর্চা জরুরি। কারণ, বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি হল মহান মুক্তিযুদ্ধ।

আমাদের সবচেয়ে বড় অর্জন হল স্বাধীনতা। ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে সফল হয়েছিল। মুক্তিযুদ্ধের শহীদদের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করা অপরিহার্য। একইভাবে ১৯৯০-এর গণ অভ্যুত্থান ও ২০২৪ সালের চব্বিশের গণ আন্দোলনও দেশের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো স্বৈরাচার ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণজাগরণের প্রতীক।

মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের প্রতিফলন। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। ঘর, সমাজ বা রাষ্ট্রব্যবস্থা নিয়ে মতবিরোধ হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করলে দেশের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি প্রথমবারের মতো স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

২০২৪-এর গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে দেশ গড়ার প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের স্বপ্ন, আদর্শ ও অভীষ্ট এবং জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য একই সূত্রে গাঁথা—সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন সহাবস্থান এবং সুশাসিত, জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো নির্মাণ। একাত্তরে যেমন স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মানুষ, চব্বিশের যোদ্ধারাও একই প্রেরণায় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়েছে।

মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান আমাদের রাষ্ট্র ও সমাজের ভিত্তি। এগুলোকে সম্মান এবং সঠিকভাবে স্বীকার করার মাধ্যমে দেশই এগিয়ে যেতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক চলতে থাকলে দেশের ক্ষতি হবে। তাই দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেই দেশ পরিচালনা একান্ত আবশ্যক।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ