বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

মিলনের ভাঙা ভোটার বিশ্বাসের আক্ষেপ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তিনি তার এলাকার ভোটারদের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন।

এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে ড. মিলন বলেন, “আমি একদিন দেখি সকাল ৯টায় মিছিল আসতেছে। চিন্তা করলাম সকাল ৯টায় মিছিল আসে কিভাবে? আমার ছেলেরা কি সকাল ৯টায় মিছিল করে নাকি। সবতো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামায়াতের প্রার্থীর মিছিল। আমি বললাম আল্লাহ, এরাতো সব আমার ছিলো, কবে গেল!”

তিনি আরও বলেন, “দেশেতো আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কেউ ছিলো না। জামায়াততো আমাদের সাথে ছিলো। আমার এলাকায় এতদিন যাদের উপকার করেছি, যারা উপকারভোগী। এতদিন যাদের ভাবতাম এরা আমার দলের লোক, আমার অনুসারী। এখনতো দেখি এরা জামায়াতের রুকন। আমিতো এতদিন ভেবেছি সারা কচুয়া আমার। এখনতো দেখি অন্যটা। এগুলোতে ভাবতেও পারিনি। এ ধরনের রাজনীতি কখনো কোথাও হয়েছে কিনা, আমার জানা নেই।”

ড. মিলনের এই মন্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রার্থী ও ভোটারের সম্পর্কের পরিবর্তন এবং রাজনৈতিক আনুগত্যের অনিশ্চয়তার প্রতিফলন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ