রবিবার, মে ১০, ২০২৬

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাউবি

পাঠক প্রিয়

গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তা’য় “বাউবিতে নিয়োগ-পদোন্নতি বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতির অভিযোগের পাহাড়” শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ অসত্য, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে জানিয়েছে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ। এক প্রতিবাদ লিপিতে তথ্য ও প্রমাণক (বক্তব্য)-এর মাধ্যমে কর্তৃপক্ষ জানায়:
১. “পদ শূন্য হওয়ার আগেই রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা” বিষয়টি আদৌ সত্য নয়। রেজিস্ট্রার পদ শূন্য হবার পরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২. “রেজিস্ট্রার ও সেকশন অফিসার পদে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত কমিয়ে নিজস্ব লোককে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ” বিষয়টি অসত্য ও ভিত্তিহীন। বাউবি নিয়োগ নীতিমালার আলোকেই রেজিস্ট্রার ও সেকশন অফিসার পদে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত মেনেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৩. “সম্প্রতি রেজিস্ট্রার পদে নিয়োগ পরিক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। বাউবির সাবেক রেজিস্টারের আস্থাভাজন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রেজিষ্টার ছিলেন ড. হারুন-অর-রশিদ। এই ড. হারুন রশিদ কে বড় অংকের আর্থিক লেনদেনর বিনিময়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজিষ্টার পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে” বলে যে অভিযোগ করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। সম্পূর্ণ বানোয়াট মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। কোন ব্যক্তি কোন বিশ্ববিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে চাকরি করেন সেটা বিবেচ্য বিষয় নয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের যে কোন স্থায়ী নাগরিকের যে কোন পদে আবেদন ও পরীক্ষায় অংশ গ্রহণ করার এবং চাকুরি পাওয়ার অধিকার রয়েছে। বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের আবেদনপত্র কমিটির মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার টেস্ট ও ভাইভা বোর্ডের মাধ্যমে সবচেয়ে যোগ্য প্রার্থীদের সিলেকশন করা হয়। পরবর্তীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বোর্ড অব গভর্নরস-এর অনুমোদনক্রমে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেয়া হয়। অন্যান্য প্রার্থীদের মতো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহাম্মদ হারুন-অর-রশিদও বাউবির রেজিস্ট্রার পদের একজন প্রার্থী হিসেবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বাউবি কর্তৃপক্ষ বাছাই বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সাথে সবচেয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকেন। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
৪. “পরিচয় গোপন করে বাড়ির এক কর্মকর্তার সূত্র থেকে জানা যায় এই রেজিষ্টার পদে লিখিত পরীক্ষা নিযেছে ২০.০১.২০২৬ তারিখে এবং এই মাসে মধ্যে মৌখিক পরীক্ষা নিবে ও নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করছে এবং নির্বাচন আগেই এই পদে নিয়োগ দেওয়া সম্পন্ন করিবে” বলে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে (জনস্বার্থে) বাউবি কর্তৃপক্ষ যে কোন পদে নিয়োগ দেয়া বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৫. “ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ও নিয়োগ কার্যক্রম সম্পাদন” এর যে অভিযোগ করা হয়েছে তাও সঠিক নয়। বাউবি আইন-১৯৯২ অনুযায়ী তফসিল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা ও নতুন কর্মস্থলে পোস্টিং দেওয়ার বিষয়ে কোনো বিধি-নিষেধ নেই।
৬. “নির্বাচনের তফসিল ঘোষণার পরও বদলী করা হয়েছে” বলে যে অভিযোগ করা হয়েছে তাও আদৌ সত্য নয়। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে যথানিয়মে শুধুমাত্র নতুনভাবে নিয়োগকৃতদের যার যার কর্মস্থলে পোস্টিং দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর বাউবির ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুবরণ করায় সেখানে একজন কর্মকর্তাকে অত্যাবশ্যক হিসেবে বদলী করা ব্যতীত পুরাতন কাউকে বদলী করা হয়নি।
৭. “একই আওয়ামীলীগ পরিবার হতে চারজন কে নিয়োগ দেওয়া । একজন কর্মচারী মেয়ে হয়ে। বিগত ভাইস চ্যান্সেলরের সময় তার বড় মেয়ে কে কম্পিউটার ওপারেটর পদে নিয়োগ দেন।এর পরে এই সময়ে তার ছোট মেয়ে ও মেয়ে জামাই ২ জন কে একই পদে মেডিকেল আফিসার পদে চাকুরীতে নিয়োগ দেন। এক সাথে স্বামী ও স্ত্রী একই পদে নিয়োগ পাওয়া।এ যেন নজির বিহিন। তাও আবার প্রাইভেট ইউভাসিটি ইন্টার্নী ছাড়া ডাক্তার” বলে যে অভিযোগ রয়েছে তা সঠিক নয়। যাচাইবাছাই কমিটির অনুমোদনক্রমে দুজন যোগ্য প্রার্থীকে মেডিকেল অফিসার পদে লিখিত ও সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এখানে যোগ্যতার মাপকাঠিতে সকল শর্ত ও নিয়মকানুন মেনেই এ নিয়োগ প্রদান করা হয়।
৮. “একই দিনে ভাইভা নেওয়ার পর সন্ধ্যায় বোর্ড অব গভর্নরস মিটিংএ অনুমোদন ও রাতেই নিয়োগ পত্র প্রদান এবং পরদিন সকালে যোগদান। যা থেকে দুর্নীতি স্পস্ট প্রমানিত হয়” যে অভিযোগ তা সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে কোন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ যে কোন দিন ও সময়ে বোর্ড অব গভর্নরস মিটিং আহ্বান করতে পারেন। এতে আইনগত কোন বাধা নেই। এটা কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতারই প্রতিফলন। নিয়োগকৃত প্রার্থীদের বোর্ড অব গভর্নরস কর্তৃক অনুমোদনের পরের দিন অফিস কার্যদিবসে নিয়োগপত্র প্রদান করা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী নয়। সকল নিয়ম মেনেই তারা যোগদান করেছেন।
৯. “সংগীতা মোর্শেদ, যুগ্ম পরিচালক, আওয়ামী চেতনার লোক। ৫ আগস্টের পত তার স্বামী পলাতক, ও সকারের সচিব। তাকেও পুনর্বাসন করা হয়েছে” বলে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। তাঁর পারিবারিক বিষয়টি বাউবির সাথে সম্পর্কিত নয়। সংগীতা মোর্শেদ বাউবির একজন যুগ্ম-পরিচালক হিসেবে কর্মরত। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই।
“জানা যায়  ফ্যাসিস্টদের দোসর প্রকৌশলী শাহরিয়ার শাহান এর বোনের বিয়ের অনুষ্ঠানে রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি রফাদফা হয়। এই ভাগ বাটোয়ারায় ভিসি, ট্রেজারার, সাবেক রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর মধ্যে সম্পন্ন হয়। উল্লেখ্য, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ হারুন-অর-রশিদ পূর্বে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ছিলেন। সেখানে তিনি ছিলেন আওয়ামী পন্থি কর্মকর্তা পরিষদের নেতা। বাড়ী টাঙ্গাইল জেলায় হওয়ায় সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলার সুপারিশে ২০২৩ সালে ২৩ নভেম্বর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার পদে যোগ দেন। অর্থের বিনিময়ে ফ্যাসিস্টদের সহযোগীদের নিয়োগ দিয়ে উপাচার্য ও ট্রেজারার বাউবিতে পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন বলে মনে করেন সংশ্লিষ্ট মহল” বলে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে তার আদৌ কোন ভিত্তি নেই। সম্পূর্ণ অসত্য, মনগড়া ও বানোয়াট। মাননীয় উপাচার্য এই বিবাহ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাউবিতে ১৫/০৯/২০২৪ তারিখে যোগদানের পর থেকে নিভৃতে নিরলস পরিশ্রম করে বাউবিকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো হ’ল- শিক্ষার্থীদের সার্টিফিকেট জালিয়াতির জটিলতা নিরসন, আইন বিভাগের শিক্ষার্থীদের ইন্টিমেশনের ব্যবস্থা, বিশ্বব্যাংক সাহায্যপুষ্ট EARN Project-এর বাস্তবায়নের যথাযথ উদ্যোগ গ্রহণ, UNICEF-এর মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা, Heat Project এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের প্রশিক্ষণ প্রদান, TVET সম্পর্কিত একাডেমিক প্রোগ্রাম চালুকরণ, Blended TVET-এর উপর জাতীয় কর্মশালা আয়োজন, বাউবির মিডিয়া সেন্টারকে আধুনিকায়ন ও কর্মক্ষম করার উদ্যোগ, শিক্ষা চ্যানেল স্থাপনের উদ্যোগ, বিটিভিতে বাউবি শিক্ষার্থীদের জন্য দৈনিক ৩ (তিন) ঘন্টাব্যাপী একাডেমিক প্রোগ্রামের ভিডিও সম্প্রচারের ব্যবস্থা, বৈষম্য নিরসনের জন্যে উদ্যোগ গ্রহণ, শিক্ষক, কর্মকতা ও কর্মচারীদের নিয়োগ-নীতিমালা সংশোধন ও নিয়োগের ব্যবস্থা করা, প্রফেসর ইমেরিটাস নিয়োগ, প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
এছাড়াও উপাচার্যের সৎ ও সুযোগ্য নেতৃত্বে এ বিশ্ববিদ্যালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে, যা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে। নিঃসন্দেহে উপাচার্য একজন সৎ ব্যক্তি যার জীবনে দুর্নীতির কোন লেশমাত্র নেই এবং নিবেদিত একজন শিক্ষক ও প্রশাসক। তাঁকে নিয়ে এ রকম মন্তব্য করাটা অবান্তর এবং উদ্দেশ্যপ্রনোদিত।
“উপাচার্যের একান্ত আস্থা ভাজন হিসেবে পরিচিত ক্যামেরাম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত মেয়র তালুকদার নিয়োগ বানিজ্যর বিষয়টি তত্ত্বাবধান করেছেন” সহ যে সব অভিযোগ রয়েছে তারও কোন সত্যতা নেই। যা সম্পূর্ণ অসত্য ও মাননীয় উপাচার্যকে হেয় প্রতিপন্ন করার জন্য এরকম মনগড়া, উদ্দেশ্যপ্রনোদিত ও ভূয়া তথ্যের অবতারণা করা হয়েছে।
“বিশ্ববিদ্যালয়ের আর্থিক দৈন্য দুর্দশার মাঝেও তিন কোটি টাকা দিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নিজের ও তার আস্থাশীল ট্রেজারারের জন্য দুটি বিলাসবহুল বাড়ি গাড়ি ক্রয় করেছেন। কতিথ আছে অর্থ তছরুপ করার জন্য সেকেন্ড হ্যান্ড, মরিচাধরা গাড়ীকে নতুন বলে ক্রয় করা হয়েছে। মজার বিষয় হচ্ছে উপাচার্য মহোদয় তার পূর্বের ও নতুন ক্রয়কৃত দুটি গাড়ী নিয়েই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন” উল্লেখ করে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। সরকারি সকল বিধি মেনেই নিয়মতান্ত্রিকভাবে ‘প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়’ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে নতুন দুটি গাড়ি কেনা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন অবকাশ নেই।
“ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি থাকা অবস্থায় ড. ওবায়দুল ইসলামের বিরুদ্ধে দশ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছিলো” বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে অসত্য, মনগড়া ও ভিত্তিহীন। এ ধরণের দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার করা একজন মাননীয় উপাচার্যের জন্য অস্বস্তি ও মানহানিকর।
মাননীয় উপাচার্য, মাননীয় ট্রেজারার, সাবেক রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রকৌশলী-এর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁদের বক্তব্য ও প্রতিক্রিয়া না নিয়ে মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও অসত্য তথ্য দিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলুদ সাংবাদিকতার শামিল।
এখানে পানির মত পরিস্কার যে, বিশ্ববিদ্যালয়ের যারা উন্নয়ন চায় না, অবাধে দুর্নীতি করতে চায়, স্বেচ্ছাচারিতা করতে চায় এমন কিছু হীনমন্য চরিত্রের বাউবি পরিবারের কতিপয় সদস্য মাননীয় উপাচার্য ও মাননীয় ট্রেজারার এর বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উত্থাপন করেছে যা সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। এহেন মিথ্যা, বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাউবি উপাচার্য-কে হেয়প্রতিপন্ন ও মান সম্মানের হানি করা হয়েছে। যা নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী ও গর্হিত কাজ হিসেবে বিবেচিত। এ ধরণের মিথ্যা, বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রচার বন্ধ না করলে বাউবি কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ