বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

মাহফুজ আলম নির্বাচন করবেন না

পাঠক প্রিয়

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৩ ডিগ্রি, শৈত্যপ্রবাহে কনকনে শীত

অনলাইন ডেস্ক  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা...

ঢাবির চার শিক্ষককে শোকজের সিদ্ধান্ত, হলের নাম পরিবর্তনে সিন্ডিকেটের সুপারিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা, বৃহস্পতিবার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন আওয়ামীপন্থী শিক্ষককে কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর...

নেইমারের চোখে বিশ্বের সেরা মিডফিল্ডার আর্দা গুলার

অনলাইন ডেস্ক বিশ্বকাপের আগে দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রাণভোমরা...

মহাবিশ্বের ইতিহাস পুনর্লিখন: অভিনব গ্যালাক্সি ক্লাস্টার চ্যালেঞ্জ করছে প্রচলিত ধারণা

অনলাইন ডেস্ক কানাডার গবেষকরা সম্প্রতি এমন একটি গ্যালাক্সি ক্লাস্টার আবিষ্কার করেছেন, যা মহাবিশ্বের উৎপত্তি ও প্রাথমিক ইতিহাস সম্পর্কে প্রচলিত ধারণাকে...

শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমলেও দুর্ভোগ অব্যাহত, কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

অনলাইন ডেস্ক দেশে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমলেও শীতের তীব্রতা এখনও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। শুক্রবার দেশের ২০টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে...

লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে চূড়ান্তভাবে জানানো হয়েছে। তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও সেটি তার অনুমতি ছাড়াই হয়েছে এবং তিনি ওই ফরম জমা দেবেন না বলে নিশ্চিত করেছে পরিবার ও দলীয় সূত্র।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাহফুজ আলমের ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি বলেন, “মাহফুজ আলমের কোনো সম্মতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে তিনি বিব্রত হয়েছেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।”

মাহবুব আলম আরও জানান, এই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে ইসলামী সমমনা জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের পক্ষ থেকেও বিষয়টি চূড়ান্ত বলে তিনি দাবি করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও সেটিকে কেবল শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এবার ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও এ পর্যন্ত মোট ১৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন—সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান এবং জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ। এ ছাড়া বাসদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

রামগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের নির্বাচনে না আসার ঘোষণায় এনসিপির প্রার্থী হিসেবে মাহবুব আলমের অবস্থান এখন আরও স্পষ্ট হয়েছে। তবে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতিতে এই আসনে ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

বিশ্লেষকরা আরও বলছেন, মাহফুজ আলমের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে। শেষ পর্যন্ত কতজন প্রার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন, তা নির্ভর করবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের ওপর।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা ঝুঁকি নেই: আইসিসির মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সঙ্গে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা...

পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের উত্থান: মে মাসের যুদ্ধে অর্জিত সাফল্য আঞ্চলিক অস্ত্র বাজারে নতুন দিগন্ত খুলেছে

অনলাইন ডেস্ক ইসলামাবাদ: গত বছরের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সংঘাত পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। ভারতের হামলার পর তাৎক্ষণিকভাবে...

নেক্সট বাংলাদেশ আন্তর্জাতিক ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন

কর্পোরেট ডেস্ক নেক্সট বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে। এর সাথে একই সঙ্গে নেক্সটের গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও...

রপ্তানি প্রণোদনার মেয়াদ বাড়ল জুন ২০২৬ পর্যন্ত

অনলাইন ডেস্ক ঢাকা, ১৩ জানুয়ারি – বাংলাদেশ ব্যাংক ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তা বা প্রণোদনার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে...