নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫: ঢাকা মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মনিরুল ইসলামকে নিয়ে গ্রাহক অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ উঠেছে।
একাধিক ভুক্তভোগী এবং প্রতিষ্ঠানটির সাবেক কর্মীদের বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ব্যাংক’ শব্দ ব্যবহার করে সাধারণ জনগণকে আকৃষ্ট করছে। গ্রাহকদের উচ্চ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে আমানত সংগ্রহের অভিযোগও উঠেছে।
ভুক্তভোগীদের একাংশ জানান, ডিএমসিএসএল তাদের অর্থ ফেরত না দিয়ে জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছে। সাবেক কর্মীরা বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটি তা অমান্য করে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে গ্রাহকদের অর্থ ঝুঁকির মুখে পড়ছে।”
প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণও ইতিমধ্যেই হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা বেআইনি এবং এতে গ্রাহকের বিনিয়োগ ক্ষতির আশঙ্কা থাকে।
ডিএমসিএসএলের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, ভুক্তভোগীরা দাবি করছেন, দ্রুত তদন্ত এবং ক্ষতিপূরণ নিশ্চিত না হলে আরও বড় আর্থিক ক্ষতি হতে পারে।
বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ছাড়াও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।


