রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

পাঠক প্রিয়

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি ও মাদক মামলার আসামি রাশেদকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায় হাতীবান্ধা থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে রাশেদ ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন এবং সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) লতিফের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ