বুধবার, জুলাই ১৫, ২০২৬

ভোটের দিন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেন, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ফেনী, রবিবার: ভোটের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের দিন তিনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠে নামাজ আদায় করবেন এবং নিজের ভোট দিয়ে হিসাব বুঝে তবেই ঘরে ফিরবেন। একই সঙ্গে তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, কোনো ষড়যন্ত্র যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

রোববার বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “ফেনী আমার নানাবাড়ির এলাকা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।” বিএনপি সরকার গঠন করলে ফেনীতে একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হবে এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, “নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে দাবি আছে—ধানের শীষকে জয়যুক্ত করা।” গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার দমন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে।

জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে পড়ে না থেকে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে।

নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের সহায়তা হয়তো পুরো মাসের জন্য যথেষ্ট নয়, তবে অন্তত এক সপ্তাহের অভাব দূর করবে।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সারা দেশে হেলথকেয়ার ব্যবস্থা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার এলাকা হিসেবে ফেনীর মানুষের দায়িত্ব বেশি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ধানের শীষ যতবার সুযোগ পেয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার সরকার গঠন করলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজ পুনরায় শুরু করা হবে।”

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ