সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও কন্যা জাইমা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী তারেক রহমানের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে একই দিনে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকেও আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সেখানে তারেক রহমান ও জাইমা রহমানের আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে সময় তারেক রহমান কারাবন্দি ছিলেন। ২০০৮ সালে কারামুক্তির পর চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান এবং এরপর দেশে না ফেরায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করা সম্ভব হয়নি।

দীর্ঘদিন পর ভোটার তালিকায় তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের অন্তর্ভুক্তিকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ