
সোহানা খান : ভূমিকম্প একদিকে প্রকৃতিগত ঘটনা, আবার অন্যদিকে আধ্যাত্মিক সতর্কবার্তা। এটি মানুষের সীমা মনে করিয়ে দেয়, সমাজের নৈতিক অবস্থার কথা স্মরণ করায়, ব্যক্তিকে তাওবা ও আত্মসমালোচনার দিকে ডাকে। মুমিনদের জন্য এটি গুনাহ মোচনের মাধ্যম, এবং ধ্বংসস্তূপে মৃত্যু হলে শহীদির মর্যাদা।
ভূমিকম্প আমাদের শেখায়—মানুষের ক্ষমতা সীমিত; জীবন খুবই ভঙ্গুর; তাওবার দরজা সবসময় খোলা; আল্লাহর বার্তা বোঝার সময় চলে এসেছে; পৃথিবী বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় চলে; আর এই “shake”—শুধু ভয় পাবার জন্য নয়—রুহ জাগানোর জন্য।
ভূমিকম্প শুধু মাটির কাঁপা নয়। এটি মানুষের অন্তরের ঘুম ভাঙানোর একটি divine reminder। যে এটিকে দেখে বদলায়—তার জন্য এটি রহমত। আর যে ভয় পায় কিন্তু বদলায় না—তার জন্য এটি কেবল একটি ঘটনা।
সূত্র : ফেসবুক থেকে সংগৃহীত


