বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

ভিন্নমতকে সম্মান না ক রলে গণতন্ত্র শক্তিশালী হবে না: আমীর খসরু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগমন কেবল একজন রাজনৈতিক নেতার আগমন নয়, এটি বহু প্রতীক্ষিত এক নেতার প্রত্যাবর্তন। তার আগমনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা হয়তো সাময়িক; তবে এর পেছনে রয়েছে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও অপেক্ষা।

বুধবার বিকেলে বাংলা অ্যাকাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই ‘আমি আগন্তুক নই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, নতুন প্রজন্মের ধৈর্য কমে আসা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় রাষ্ট্র সংস্কারের জন্য প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তারেক রহমান একা এসব প্রত্যাশা পূরণ করতে পারবেন না; এজন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের জন্য জাতি-ধর্ম নির্বিশেষে সবার সংস্কৃতি, ইতিহাস ও ভাষার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে এই বিএনপি নেতা বলেন, ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে গণতন্ত্র শক্তিশালী হবে না।

এ সময় ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমীর খসরু জানান, দেশের প্রত্যেকটি এলাকায় কল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যেখানে নারীদের অংশগ্রহণ থাকবে বেশি। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ