মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ব্যালট বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা আমানউল্লাহ আমানের

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে এবং জনগণের ভোটেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ব্যালটেই বিএনপি বিজয়ী হবে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে ব্যালটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনগণের বিজয়ের দিন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দিন।

নারী সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা পরিকল্পিতভাবে নারীদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে নারী সমাজই রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমেই নারীরা তাদের উপযুক্ত জবাব দেবে। তিনি আরও বলেন, নারীরা আর পিছিয়ে নেই—তারা এখন সচেতন, সাহসী এবং ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।

একটি মহলের বিরুদ্ধে অভিযোগ তুলে আমানউল্লাহ আমান বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপতৎপরতা দেশের নারী সমাজ কখনোই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে নারী সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশেই প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হবে।

গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ