অনলাইন ডেস্ক

ঢাকা, ২৪ জানুয়ারি – বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক রবিবার সকাল ৯টায় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এসময় বৃটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট, এবং ডেপুটি সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কাটে ওয়ার্ড।
সাক্ষাৎকালে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড, এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। দুই পক্ষই উভয় দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক অগ্রগতিতে আশাবাদ প্রকাশ করেন।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


