মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবন্ধীরা শহীদ মিনারে

পাঠক প্রিয়

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা: মহান বিজয় দিবসে কুমিল্লা নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনন্য দৃশ্য দেখা মেলে। কেউ হাত হারিয়েছেন, কেউ কোমর থেকে নিচের অংশ, আবার কেউ এক পা হারিয়েছেন। তবুও, একে অপরের সহায়তায় ও স্ক্র্যাচের সাহায্যে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলের তোড়া নিয়ে পৌঁছেছেন।

এদের মধ্যে একজন রাসেল, যিনি এক হাত হারিয়েছেন। অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। রাসেল জানান, “আমরা কয়েকজন প্রতিবন্ধী শহীদ মিনারে এসেছি, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজ ফুল দিতে পেরে ভালো লাগছে। আমরা চাই দেশ আরও ভালো হোক। তবে আমাদের ভাতা মাত্র সাতশত টাকা, এতে জীবন চলে না। বিদেশে ভাতা বেশি দেওয়া হয়, ভাতা বাড়ানো হলে আমাদের জীবনমানও কিছুটা উন্নত হবে।”

অন্য একজন জামাল হোসেন, যিনি এক পা হারিয়েছেন, স্ক্র্যাচের সাহায্যে শহীদ মিনারে পৌঁছান। জামাল কুমিল্লা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি। তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু যারা যুদ্ধ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারি মতো বিভিন্ন দিবসে আমরা শহীদ মিনারে আসি। আমরা সমাজের বোঝা হতে চাই না; এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার যেন দৃষ্টি দেয়।”

প্রতিবন্ধী এই বীরেরা তাদের সীমাবদ্ধতা ও অসুবিধা সত্ত্বেও দেশের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে নতুন উদাহরণ স্থাপন করেছেন। তাদের এই দৃঢ় মনোবল ও উদ্যম সমাজের কাছে মানবিক দায়িত্ববোধের একটি বার্তা দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ