বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত: আইসিসির সঙ্গে শিগগিরই বৈঠকে বসছে বিসিবি

পাঠক প্রিয়

মাঠে নেই বাংলাদেশ, তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব

অনলাইন ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মাঠের খেলায় বাংলাদেশ দলকে দেখা যাবে না। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে এবারের...

রাতে নির্বাচন সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি বুধবার...

শাকিব-বুবলীর তৃতীয় সন্তানের গুঞ্জন, সন্তানের জন্ম কোথায় হবে?

শোবিজ প্রতিবেদক  ঢাকা: দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বিতর্ক: ভারত ম্যাচ বয়কট পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০...

ভোটের আগে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি: আতঙ্কে ভোটার, চাপে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার বড় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। নির্বাচনের...

স্পোর্টস ডেস্ক 

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই বৈঠকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে উপস্থিত হন বিসিবি সভাপতি ও বোর্ডের কয়েকজন পরিচালক। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো চিঠিতে নিরাপত্তা ও খেলোয়াড়দের মানসম্মানজনিত উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। বুলবুল বলেন, “নিরাপত্তা আমাদের কাছে একটি বড় বিষয়। পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও আমাদের খুবই মর্মাহত করেছে। এসব বিষয় মিলিয়েই আমরা এই মুহূর্তে ভারতে খেলতে প্রস্তুত নই বলে জানিয়েছি।”

আইসিসি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। তবে দ্রুত আলোচনার আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি বলেন, “আইসিসি যদি আমাদের মিটিংয়ের জন্য আহ্বান জানায়, আমরা সেখানে আমাদের অবস্থান তুলে ধরব। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, আগামী আগস্টে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ অনিশ্চয়তায় পড়েছে। তবে বিষয় দুটিকে আলাদা করে দেখছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপের বিষয় এক নয়। বিশ্বকাপের ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু আলাদা গুরুত্ব বহন করে। আপাতত আমাদের ফোকাস বিশ্বকাপ ঘিরেই।”

অন্যদিকে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশে আইপিএল খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই অবস্থানকে সম্মান জানানো হচ্ছে।

বিশ্বকাপ ও দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে চলমান এই পরিস্থিতিতে আইসিসির সঙ্গে আসন্ন বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ক্রিকেট মহল।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি। এক. সাক্ষ্য প্রদান করা; দুই....