বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

পাঠক প্রিয়

শ্বাসরুদ্ধ লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

অনলাইন ডেস্ক কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই জমে উঠেছে লড়াই। রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে ৩...

ভারতের উদ্বেগ: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নতুন বাণিজ্য চুক্তি

অনলাইন ডেস্ক ভারতীয় রফতানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি নিয়ে। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট...

বুধবারের মধ্যেই কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক  নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের ব্যালট পেপার ইতোমধ্যে জেলা...

চীনের বিরুদ্ধে পারমাণবিক বিস্ফোরণের অভিযোগ: উত্তেজনার মুখে বৈশ্বিক নিরস্ত্রীকরণ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন হতে...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৩ ফিলিস্তিনি, শিশু ও সেবাকর্মীরও মৃত্যু

অনলাইন ডেস্ক গত বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

অনলাইন ডেস্ক 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা আজই কাটতে পারে। বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ওই বৈঠক থেকেই এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতে গিয়ে খেলতেই হবে। তবে ভারত সফরে দল পাঠানো নিয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থায় দোটানায় পড়েছেন বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রাও।

বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান মনে করেন, এই সিদ্ধান্ত পুরোপুরি বোর্ড ও সরকারের এখতিয়ারভুক্ত। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী বলেন,
‘বিশ্বকাপ খেলতে কে না চায়? সবাই চাইবে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা অবস্থান আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে, খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেহেদী। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী বলবেন—এ প্রশ্নে তিনি জানান,
‘বিশ্বকাপ দলে যারা আছে, তাদের ব্যক্তিগতভাবে মিটিংয়ের জন্য জানানো হয়েছে। সেখানে গেলে বোঝা যাবে আসলে সিদ্ধান্তটা কী হতে যাচ্ছে।’

বিশ্বকাপ ইস্যুর প্রভাব পড়েছে বিপিএলের উত্তাপেও। আগামীকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। তবে ফাইনাল ঘিরে উন্মাদনা কিছুটা কম বলে মনে করছেন মেহেদী। তাঁর ভাষায়,
‘আমরা এখন পুরোপুরি বিপিএল ফাইনাল নিয়েই প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপ বিষয়টা আমাদের হাতে নেই। এটা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে, বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা সেভাবেই এগোবে।’

সব মিলিয়ে আজ বিকেলের বৈঠকের দিকেই তাকিয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন। সেই বৈঠকেই নির্ধারিত হতে পারে—বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না এবং নিলে কোন শর্তে।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি। এক. সাক্ষ্য প্রদান করা; দুই....

ভোটের আড়ালে আরেক যুদ্ধ: প্রভাব, ক্ষমতা, অঘোষিত নেটওয়ার্ক ও নিয়ন্ত্রণের অদৃশ্য রাজনীতি

সুফি সাগর সামস্   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে—সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা শক্তিশালী, প্রযুক্তি প্রস্তুত, ভোট উৎসবমুখর হবে। কিন্তু মাঠপর্যায়ের...

মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ...

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমির আটক

নীলফামারী প্রতিনিধি  ঢাকা থেকে আকাশপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে...