শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

বিশ্বকাপে নতুন নিয়ম: ম্যাচে তিন ধাপের বিরতি থাকবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী বছরের ফিফা বিশ্বকাপে নতুন নিয়ম অনুযায়ী সব ম্যাচে শুধু প্রথমার্ধ নয়, দুই অর্ধেই থাকবে অতিরিক্ত পানি পানের বিরতি। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি অর্ধে খেলার ২২ মিনিট পূর্ণ হওয়ার পর ৩ মিনিটের পানি বিরতি দেওয়া হবে। এই বিরতি রেফারি ডাকে পরিচালিত হবে। ফলে প্রতিটি ম্যাচে মোট তিনটি ধাপের বিরতি থাকবে—প্রথমার্ধের সাধারণ বিরতি এবং দুই অর্ধের পানি বিরতি।

এর আগে, মাঠে গরম মোকাবিলার জন্য ‘কুলিং ব্রেক’ নিয়ম চালু ছিল। তবে তখন এই বিরতির শর্ত ছিল, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর কেবল কুলিং ব্রেক দেওয়া হতো। নতুন নিয়মে কেবল তাপমাত্রার উপর নির্ভরশীলতা থাকবে না, বরং সব ম্যাচেই পানি বিরতি নিশ্চিত করা হবে।

ফিফা জানিয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুস্থতা বজায় রাখা সহজ হবে, বিশেষ করে গরম আবহাওয়ায় খেলার সময়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ