বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

লাহোর, ২৪ জানুয়ারি: বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পাকিস্তানও বিশ্বকাপে অংশ না নেওয়ার গুঞ্জন উঠলেও দ্রুতই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন সালমান আগা। দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মূল উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান।

রবিবার সকালে লাহোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ দল ঘোষণা করেন। উপস্থিত ছিলেন অধিনায়ক সালমান আগা এবং কোচ মাইক হেসন।

নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে দল পাঠাতে অস্বীকার করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে সমালোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে পরামর্শ করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

পিসিবি ঘোষিত বিশ্বকাপ দল:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান, উসমান তারিক।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ