রবিবার, মে ১০, ২০২৬

 ‘বিশেষ জার্সি’ পরবে অস্ট্রেলিয়া

পাঠক প্রিয়

 আর আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চরা। নিজেদের স্বকীয়তা ও আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মূলত এই বিশেষ জার্সি পরবে তারা। তারকা পেসার মিচেল স্টার্ক ইতোমধ্যে সেই জার্সি গায়ে ছবিও আপলোড করেছেন।

চলতি মাসের ২৭ তারিখ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত সিরিজ। সিরিজে অংশ নিতে বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত। সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুদল।

প্রায় দেড়শ বছর আগে ১৮৬৮ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। আদিবাসীদের নিয়ে গড়া সেই দল মাত্র তিন মাসের মধ্যে খেলেছিল ৪৭টি ম্যাচ। তাদের স্মৃতিতেই তৈরি করা হয়েছে নতুন এই জার্সি।

জার্সিতে থাকা আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন ১৮৬৮ সালের সেই সফরে থাকা অন্যতম সদস্য গ্রনগারঙের বংশধর ফিওনা ক্লার্ক। এই আর্টওয়ার্কটি ধাপে ধাপে আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বর্ণনা দেয়। এই জার্সির কো-ডিজাইনার হলেন কোর্টনি হাগেন, বাচুলা, গুবি গুবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আদিবাসী ক্রিকেট বিষয়ক বিশেষ দল।

এ সম্পর্কে কোর্টনি হাগেন বলেছেন, ‘আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি যার মাধ্যমে আদিবাসী ও দ্বীপ অঞ্চলের ক্রিকেটারদের সম্মান জানাতে পারি। ফিওনা ক্লার্কের সঙ্গে মিলে জার্সিটি কো-ডিজাইন করতে পারা সত্যিই অনেক সম্মানের।’

 

সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ