শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

বিপিএল শুরুর আগে হাদির স্মরণে এক মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

পাঠক প্রিয়

ক্রীড়া ডেস্ক

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মৃত্যুবরণ করা শরিফ ওসমান হাদির স্মরণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ম্যাচের আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রাথমিক আনুষ্ঠানিকতা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

এরপর শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাত ধরতে দেখা যায়। নীরবতা পালনের মধ্য দিয়ে সদ্য প্রয়াত হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্রিকেটার, কর্মকর্তা ও দর্শকরা।

পরবর্তী সময়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের চারপাশে একসঙ্গে উড়ে যায় প্রায় ২৫ হাজার বেলুন। একই সঙ্গে স্টেডিয়ামে প্রদর্শিত হয় ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’, যা দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করে।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর অনুষ্ঠিত হয় দিনের প্রথম ম্যাচের টস। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

এই ম্যাচ শেষে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। এতে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটব্যাপী এই আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।

এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি পরিচিত মুখেরা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, পারভেজ মাহরুফ, আতহার আলী খান ও রমিজ রাজারা।

শ্রদ্ধা, আয়োজন ও ক্রিকেটীয় উত্তেজনার মেলবন্ধনে বর্ণাঢ্য সূচনার মধ্য দিয়ে শুরু হলো এবারের বিপিএল।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ