রবিবার, জুলাই ১২, ২০২৬

বিপিএল: যেভাবে স্থগিত ম্যাচের টিকেটের টাকা ফেরত পাবেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে খেলা না দেখতে পেরে হতাশ দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জানুয়ারি নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিটধারী দর্শকদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি জানায়, ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের প্রেক্ষাপটে ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকেই টিকিট সংগ্রহ করে মাঠে আসা দর্শকদের খেলা না দেখেই ফিরে যেতে হয়। দর্শকদের এই ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বিসিবি ওই দিনের ম্যাচগুলোর টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগে থেকেই টিকিট কেটে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই নির্ধারিত দিনের খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিটধারী দর্শকরা তাদের টিকিটের অর্থ ফেরত পাবেন—এ বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে বিসিবি।

টিকিটের টাকা ফেরত পেতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ