বুধবার, আগস্ট ২৬, ২০২৬

বিপিএলে সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিপিএলের উত্তেজনাপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিল রাজশাহী ওয়ারিয়র্স। বুধবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে রাজশাহী তোলে ১৬৫ রান, জবাবে সিলেট থামে ১৫৩ রানেই।

২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। ৩৮ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১টি চার। জেমস নিশাম ঝোড়ো ব্যাটিংয়ে ২৬ বলে করেন ৪৪ রান, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।

ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় রাজশাহী। শাহিবজাদা ফারহান ২১ বলে ২৬ এবং তানজিদ হাসান তামিম ১৫ বলে ৩২ রান করে দলকে দ্রুত গতিতে এগিয়ে নেন। তবে মিডল ওভারে নিয়মিত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া হয়নি।

সিলেটের বোলারদের মধ্যে সালমান ইরশাদ ছিলেন সবচেয়ে সফল। তিনি ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ দুজনেই নেন ২টি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। মাত্র ৭ রানের মধ্যেই জাকির হাসান ও আরিফুল ইসলাম শূন্য রানে ফিরে যান। এরপর পারভেজ ইমন ও স্যাম বিলিংসের ৬৯ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি।

ইমন ৩৪ বলে ৪৮ রান করে রান আউটে কাটা পড়েন। মঈন আলী দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে সিলেটের ওপর। বিলিংস ২৮ বলে ৩৭ রান করে আউট হলে জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায়। শেষদিকে আফিফ হোসেন ১২ বলে ২১ রান করে কিছুটা আশা জাগালেও তার বিদায়ে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেট টাইটান্স। ফলে ১২ রানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে পরবর্তী ম্যাচের ফলাফলের ওপর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ