শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৩৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পাঠক প্রিয়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী, শনিবার – নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য একনেকে অনুমোদিত ৩৩৪ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু ইউছুফ, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক হানিফ মুরাদ, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের সময় প্রকল্পের বাস্তবায়ন, অর্থায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। ড. কাইয়ুম আরা বেগম প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ