গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফল ঘোষণা করেন।
ছয়টি সেমিস্টারে মোট ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ লাখ ২০ হাজার ২১৪ জন, এবং চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৮ জন, যার ফলে পরীক্ষায় পাসের হার ৬৬.৭৩%।
ফলাফল www.bou.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া শিক্ষার্থীরা এসএমএস-এর মাধ্যমেও চূড়ান্ত ফলাফল জানতে পারবেন।


