শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিএনপি সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি বা প্লট নেবেন না: নতুন নীতি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বিএনপির নতুন সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে, দলের কোনো সংসদ সদস্য (এমপি) ডিউটি ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি বা প্লট গ্রহণ করবেন না।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দলের নীতি অনুযায়ী সদস্যরা কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবেন না।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সরাসরি সংসদ ভবনে পাঠানো হচ্ছে। মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর এই গাড়িগুলো ব্যবহার করে বাসায় ফিরবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, সংসদ সদস্যরা সংসদ ভবনে অবস্থান করছেন, তাই এ বছর নতুন মন্ত্রিসভার সদস্যদের বাসায় গাড়ি পৌঁছানো হবে না; সরাসরি সংসদ ভবনে গাড়ি পৌঁছে দেওয়া হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত দলের নীতি ও স্বচ্ছতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ