শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্যাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি প্রার্থীর বাসভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় রেদওয়ান উল্যাহ বলেন, এখন থেকে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মী বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান গণঅধিকার পরিষদকে স্বাগত জানিয়ে বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গে কাজ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে পূর্ণ সমর্থন দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, দুই দলের যৌথ রাজনৈতিক পথচলা রামগতি ও কমলনগরের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। আগামীর ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলনগরে বিএনপি প্রার্থীর বাসভবনে গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রেদওয়ান উল্যাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠ ছাড়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ