সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টির পক্ষ থেকে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি শুভ বড়দিনের শুভেচ্ছা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ – বড়দিন উপলক্ষে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ জানিয়েছেন, খ্রিস্টান সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সুফি সাগর সামস্ বলেন, “ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যীশুখ্রিস্ট এদিনে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি মানুষকে ভালবাসতে এবং সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায় এবং সমষ্টিগত কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে। সমাজে হিংসা-বিদ্বেষ পরিহার করে, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে শপথ নিতে হবে।”

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি মনে করে, শুভ বড়দিন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, এটি একটি সর্বজনীন ধর্মীয় উৎসব, যা মানবিক মূল্যবোধ, সম্প্রতি ও শান্তি প্রচারের প্রতীক। দেশবাসী আশা করছেন, এ ধরনের বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ