সোমবার, জুন ১৫, ২০২৬

বাংলাদেশ নারী দল নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দল নামিবিয়াকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্সে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলে দলটি জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে খেলার সুযোগ পাবে।

আজ বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। জবাবে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের তিন স্পিনার—রাবেয়া খান, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার—খেলাকে সহজ করে তোলেন। বিশেষভাবে সানজিদা ৪ ওভারে ১৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের মূল নায়ক হন।

বাংলাদেশের ইনিংসে দিলারা আক্তার ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটি ৩৪ রান যোগ করে। পরে সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা ৪৬ রানের জুটি গড়ে দলকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন। স্বর্ণা আক্তারের ১৮ বলে ২৩ রানের ইনিংস বাংলাদেশকে ১৩০ রানের গণ্ডি পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ এখন তিন ম্যাচে তিন জয় ও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। আয়ারল্যান্ড দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ