রবিবার, জুলাই ১২, ২০২৬

বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা ঝুঁকি নেই: আইসিসির মূল্যায়ন

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সঙ্গে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়ন শেয়ার করেছে। আইসিসির ওই মূল্যায়নে বলা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট বা অতিরিক্ত নিরাপত্তা হুমকি নেই।

আইসিসির নিরাপত্তা দল এই মূল্যায়নটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা ইউনিটের কাছে পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, সামগ্রিকভাবে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। কিছু ভেন্যুতে ঝুঁকি ‘কম থেকে মাঝারি’ এবং অন্য ভেন্যুতে ‘নিম্ন থেকে নেই’— যা আইসিসির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ম্যাচ স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট কারণ নয়।

এ বিষয়ে সোমবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা মূল্যায়নে তিনটি বিষয়কে সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে— দলের সঙ্গে মুস্তাফিজুর রহমানের থাকা, ভারতের মাটিতে বাংলাদেশি সমর্থকদের জার্সি পরে চলাফেরা এবং বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন। তবে তিনি বলেন, এই মূল্যায়নই প্রমাণ করে যে ভারতের মাটিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কোনোভাবেই অসম্ভব বা অসাধ্য নয়।

আসিফ নজরুল আরও বলেন,
“যদি আইসিসি আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠনের প্রত্যাশা করে, সমর্থকদের জার্সি পরা বন্ধ করতে বলে কিংবা একটি সার্বভৌম দেশের নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাহলে সেটি চরম অযৌক্তিক ও অবাস্তব দাবি ছাড়া আর কিছু নয়।”

তবে আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, আসিফ নজরুলের বক্তব্য মূলত স্ট্যান্ডার্ড কন্টিনজেন্সি পরিকল্পনা ও কল্পনামূলক পরিস্থিতির ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে এসেছে। আইসিসির দাবি, নিরাপত্তা মূল্যায়নে কখনোই খেলোয়াড় নির্বাচনের ওপর শর্ত আরোপ, সমর্থকদের জার্সি না পরার নির্দেশ কিংবা কোনো দেশের নির্বাচনী সময়সূচি পরিবর্তনের কথা বলা হয়নি।

বর্তমানে আইসিসির অবস্থান অপরিবর্তিত রয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে এবং সব অংশগ্রহণকারী দলকে আইসিসি ইভেন্টের শর্তাবলী অনুযায়ী অংশ নিতে হবে।

এরই মধ্যে বিসিবি এক বিবৃতিতে জানায়, আইসিসির পাঠানো নিরাপত্তা মূল্যায়নকে ভারতের বাইরে ম্যাচ স্থানান্তরের বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে ধরা উচিত নয়। বিসিবি জানায়,
“দলের নিরাপত্তার স্বার্থে আমরা ভারতের বাইরে ম্যাচ স্থানান্তরের অনুরোধ জানিয়েছি এবং এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করছি।”

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। পরিস্থিতি জটিল আকার ধারণ করে যখন আইপিএল ২০২৬ থেকে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারত সফর থেকে বিরত থাকার সম্ভাবনার কথা জানায়।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ