রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

বরিশাল-৪ আসনের সহস্রাধিক জাতীয় পার্টি নেতাকর্মী বিএনপিতে যোগদান

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৪ আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে শনিবার এক হাজারের বেশি জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে তারা রাজিব আহসানের বাসভবনে মিলিত হন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, “জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক অবস্থা ভঙ্গুর। দলের কার্যক্রম নেই বললেই চলে। সেই কারণে আমরা সংগঠন থেকে সরে এসে বিএনপিতে যোগদান করেছি। আমরা রাজিব আহসানের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও হিজলা উপজেলার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একত্রিত হয়েছি।”

রাজিব আহসান যোগদান অনুষ্ঠানে বলেন, “মেহেন্দিগঞ্জে ভিন্ন মত ও আদর্শ থাকতে পারে, তবে একটি বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ — মেহেন্দিগঞ্জের নামের আগে ‘অবহেলিত’ শব্দটি বাদ দিতে সবাই একসাথে কাজ করব।”

অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু সহ বিভিন্ন নেতা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ