মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান

পাঠক প্রিয়

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৩ জন আহত

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময়...

শ্বাসরুদ্ধ লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

অনলাইন ডেস্ক কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই জমে উঠেছে লড়াই। রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে ৩...

রাষ্ট্র পুনর্গঠনে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি: তারেক রহমান

অনলাইন ডেস্ক বিএনপি দেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক...

পাকিস্তান না খেললেও ভারত প্রস্তুত: সূর্যকুমার যাদব

অনলাইন ডেস্ক  লম্বো/মুম্বাই, ৫ ফেব্রুয়ারি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পাকিস্তানের সিদ্ধান্তে অনড় থাকা সত্ত্বেও...

নভোচারীরা মহাকাশে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন

অনলাইন ডেস্ক  মহাকাশ থেকে নিজের সেলফি তোলা আর কল্পনার বিষয় থাকছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রথমবারের মতো নভোচারীদের নিজেদের...

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, বুধবার বেলা ১১টায় বিমানযোগে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টায় তিনি বরিশালের বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়ে সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন। এ সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হবে বলে জানানো হয়।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একইদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নেন।

২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে গিয়ে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। পরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান।

উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে ২৯ জানুয়ারি তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। তিনদিনের সেই সফর শেষে তিনি শনিবার ঢাকায় ফিরে আসেন।

সবশেষ সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ