বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বরগুনার নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার বন্ধে স্মারকলিপি প্রদান

পাঠক প্রিয়

বরগুনা প্রতিনিধি

বরগুনা, বেতাগী, ২২ জানুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বেতাগীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের নিকট স্থানীয় যুব সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি এবং জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিটি গ্রহণ করে ইউএনও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর ও এনসিটিএফ বেতাগী শাখার সভাপতি মো. আরিফুর ইসলাম মান্না নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, এনসিটিএফ সাধারণ সম্পাদক তকওয়া তারিন নূপুর, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য মো. আরিফ হাসান, তৌহিদ হোসেন, ইসমাত মাহাজাবিন বিন্তী, মো. ইমননিসামণি প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। তবুও নির্বাচনী মিছিলে শিশুদের সামনের সারিতে রাখা, উসকানিমূলক স্লোগান দেওয়ানো, পোস্টারিং ও মাইকিংয়ে নিয়োজিত করার মতো ঘটনা ঘটছে। এই প্রক্রিয়ায় শিশুদের শারীরিক নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হয়। স্মারকলিপিতে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের কঠোর নির্দেশনার দাবিও জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার বন্ধের দাবিটি অত্যন্ত সময়োপযোগী ও মানবিক। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিশুবান্ধব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো যাতে শিশুদের নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেজন্য মাঠপর্যায়ে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় ভূমিকা অপরিহার্য। এই আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ