শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ফ্রি ফায়ার জাতীয় ফুটবল দলের অধিনায়কের সঙ্গে পার্টনারশিপ করলো

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এই চুক্তির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ফুটবলের সঙ্গে গেমিং সম্প্রদায়ের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ফ্রি ফায়ার কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে গেমে যুক্ত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সি, যা ইন-গেম আইটেম হিসেবে বিনামূল্যে পাওয়া যাবে। বিশেষ একটি মিশন সম্পন্ন করলেই গেমাররা এই জার্সিটি আনলক করতে পারবে।

জাতীয় ফুটবল দলের জার্সি পরিধান করে ভার্চুয়াল ব্যাটেলফিল্ডে খেলতে পারার সুযোগে দেশের গেমারদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। জামাল ভূঁইয়ার সঙ্গে পার্টনারশিপের প্রথম পরিচয় দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের বিশেষ ক্যাম্পেইন ‘উইন্টারল্যান্ডস: ড্রিমস্পেস’ এর মাধ্যমে। ক্যাম্পেইনের ভিডিওতে তাকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সহায়তা করেন।

ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি জামাল বাস্তব কার্যক্রমেও যুক্ত থাকবেন। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ফ্রি ফায়ারের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বো। এছাড়া জামাল তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মতবিনিময় করবেন, যা ফুটবল ও গেমিং জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলবে।

ফ্রি ফায়ারে জাতীয় দলের জার্সি যুক্ত হওয়াকে দেশের গেমাররা বিশেষভাবে আনন্দের সঙ্গে গ্রহণ করছে। এর মাধ্যমে তারা গেম খেলার পাশাপাশি জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ