নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজ (প্যারেড ময়দান) মাঠে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান জামায়াত আমির। অবতরণের পর তাকে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি মিডিয়ার সামনে উপস্থিত হয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং দলীয় অবস্থান নিয়ে কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা ও উদ্বেগ দুটোই রয়েছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
চট্টগ্রাম সফর শেষে তিনি বিকেলেই বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।


