রবিবার, আগস্ট ৯, ২০২৬

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায় সমান অবস্থানে রাখলেও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে ভারতই।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্স ক্লার্কের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। পরিকল্পিত ক্রিকেট, আক্রমণাত্মক মানসিকতা এবং কৌশলী খেলায় প্রোটিয়াদের হারিয়ে কিউইরা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ক্রিকেট বিষয়ক পডকাস্ট ‘বিয়ন্ড২৩ ক্রিকেট’-এ ক্লার্ক বলেন,
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে যদি ভারত–নিউজিল্যান্ড ফাইনালের কথা বলা হতো, তাহলে ভারতকেই পরিষ্কার ফেভারিট ধরা হতো। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে ম্যাচটি জিতেছে, এখন আমার চোখে সমীকরণ প্রায় ৫০-৫০। তবে তারপরও আমার বিশ্বাস, ফাইনালে ভারতই জিতবে।”

ক্লার্ক মনে করেন, ফাইনালে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঠের ভেতরের চেয়ে বাইরে। ইতিহাস ও প্রত্যাশার চাপই হতে পারে তাদের বড় পরীক্ষা।

তিনি বলেন,
“ভারতের জন্য চ্যালেঞ্জ হলো— এখন পর্যন্ত কোনো দল পরপর দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা জানে, নিজেদের ঘরের মাঠে খেলছে এবং পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা দলও তারাই।”

তবে চাপ কাটিয়ে স্বাভাবিক খেলতে পারলে ভারতের জয় নিশ্চিত বলেও মনে করেন সাবেক এই অজি অধিনায়ক।

ক্লার্কের ভাষায়,
“যদি তারা এই চাপ সরিয়ে মুক্ত মনে খেলতে পারে, যেমনটা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে করেছে, তাহলে ভারতের জয় আটকানো কঠিন হবে।”

টি–টোয়েন্টি বিশ্বকাপের এই ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা তুঙ্গে। দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি— সেটিই এখন দেখার অপেক্ষা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ