সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ফরিদপুরে ঘরে তৈরি বিস্ফোরক ও মাদকসহ এক ব্যক্তি আটক

পাঠক প্রিয়

বোয়ালমারী প্রতিনিধি

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে একাধিক ককটেল বোমা, বিস্ফোরক উপাদান, মাদক এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, ১৬ ডিসেম্বর ভোর ৪টা ৪০ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর আসে যে, শামীম ঘরে ককটেল বোমা তৈরি ও মজুদ করছে। একই সঙ্গে সে স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শামীমকে তার বাসা থেকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তার বসতঘর থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক গুঁড়া, ৪৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও সরঞ্জাম জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানের মাধ্যমে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আটক শামীমকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনী সূত্রে জানানো হয়, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ