শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

ফখরুলের নির্বাচনী গণসংযোগ: উন্নয়ন ও ন্যায্যমূল্য সুবিধার প্রতিশ্রুতি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও, ২৯ জানুয়ারি – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে সরকারের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে জনগণের জন্য উন্নয়ন ও সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফখরুল বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অনেক অত্যাচার করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পেট্রোল পাম্প ও ট্যাংক সবই নিয়ে গিয়েছিল। যারা পাক সেনাদের সহযোগিতা করেছিল, আমরা জানি। আগে একাত্তরের জন্য মাফ চান, তারপর ভোট চান।”

তিনি আরও বলেন, “হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি। পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো, এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে ধরে নেওয়া হচ্ছে। কর্মসংস্থান বাড়লে মানুষের উন্নয়ন হবে। কৃষির উন্নতি হলে দেশেরও উন্নতি হবে।”

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, “আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি ১৮ বছর। তিনি দেশে আসার পর বললেন, আমার একটি পরিকল্পনা আছে—উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।”

তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষ ন্যায্যমূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা পাবেন। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজ পাওয়া যাবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ