শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ সূচি নিয়ে বাংলাদেশের পরিকল্পনা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বেঙ্গালুরুতে পৌঁছাবে ২৮ জানুয়ারি। সেখানে তারা নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই তথ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বে টাইগারদের ম্যাচ রয়েছে—৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে। উল্লেখ্য, এই আসরের প্রথম ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে।

বাংলাদেশ দল টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতে পৌঁছাবে। সেখানে কয়েকদিন বিশ্রাম ও প্রস্তুতির পর ২ ও ৪ ফেব্রুয়ারি নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একজন ফিজিও সবসময় উপস্থিত থাকবেন। কারো ওয়ার্কলোড বেশি হলে, সংশ্লিষ্ট ফ্র‍্যাঞ্চাইজিকে জানিয়ে খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ব্যস্ত সূচি রয়েছে। প্রায় এক মাসব্যাপী চলা বিপিএলকে তারা এখন প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে ব্যবহার করবে। এছাড়া বিশ্বকাপে যাওয়ার আগে দেশে দুই থেকে তিন দিনের একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্পেরও পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ