শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭–এ প্রতিনিধি নিয়োগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন প্রশাসনিক ও জনসেবা সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ফলে প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সংসদীয় এলাকার জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রয়োজনীয় কার্যক্রম, অভিযোগ ও জনসেবামূলক বিষয়গুলো সমন্বয় করবেন।

সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছে, এই নিয়োগের মাধ্যমে ঢাকা-১৭ আসনের জনগণ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক ও জনসেবা কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার সুযোগ পাবেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ