সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

প্রথম অধিবেশন : রাষ্ট্রপতির ভাষণ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ, ওয়াকআউট বিরোধী জোটের

পাঠক প্রিয়

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

৭ বছর পর শামীম আরজুর মৃত্যুতে মামলা, হানিফসহ ১৫ জন আসামি

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. শামীম আরজুর মৃত্যুর ঘটনায় প্রায় সাত বছর পর আদালতে...

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক লেবাননে সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা, নিহত ৮৯

অনলাইন ডেস্ক লেবাননে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায়...

বিশেষ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলীয় জোটের নজিরবিহীন বিক্ষোভ, স্লোগান ও হট্টগোলের মধ্যে একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে শুরুতে স্পিকারের আসন ছিল খালি। সংসদ সচিব কানিজ মওলার উপস্থাপনায় অধিবেশন শুরু হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন প্রথম সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অধিবেশনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। শোক প্রস্তাবের আলোচনা শেষে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয় এবং সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন

অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম দিনের অধিবেশনের সভাপতি করার প্রস্তাব দেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

পরে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোলা-৩ আসনের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ সচিবালয়ের শপথকক্ষে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিমণ্ডলী বা প্যানেল স্পিকার হিসেবে পাঁচ সদস্যের একটি তালিকা ঘোষণা করেন।

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তেজনা

বেলা ৩টা ৪০ মিনিটে সংসদে রাষ্ট্রপতির আগমণবার্তা ঘোষণা করা হলে অধিবেশনকক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে প্রবেশ করলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সরকারদলীয় সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থাকেন। পরে জাতীয় সংগীতের মাঝপথে তারা দাঁড়ান।

জাতীয় সংগীত শেষে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার প্রস্তুতি নিলে জামায়াত-এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। প্ল্যাকার্ডে ‘জুলাইয়ের সাথে গাদ্দারি জনগণ সইবে না’, ‘উই রিজেক্ট বিট্রেয়াল অব জুলাই’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

বিক্ষোভ চলাকালে বিরোধী সদস্যরা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাঁর পদত্যাগ, ইমপিচমেন্ট ও গ্রেপ্তারের দাবি জানান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “এই রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী। তাঁর ভাষণ আমরা মেনে নিতে পারি না।”

এক পর্যায়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে গেলে বিরোধীদলীয় উপনেতা ডা. আবদুল্লাহ মো. তাহের তাকে থামিয়ে দেন। প্রায় চার মিনিটের অচলাবস্থার পর রাষ্ট্রপতি তাঁর ভাষণ শুরু করেন। পরে বিরোধী জোটের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

শোক প্রস্তাব ও খালেদা জিয়াকে স্মরণ

অধিবেশনের প্রথম বৈঠকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের ও বিশ্বের ৩১ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

শোক প্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। সংসদ তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটি

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই ও পর্যালোচনার জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিনকে। সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবদুল বারীসহ অন্যান্য সংসদ সদস্য।

কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশ পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংসদের বিভিন্ন কমিটি গঠন

প্রথম দিনের অধিবেশনেই সংসদের কার্য উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবে বিশেষ কমিটি, বিশেষ অধিকার-সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত কমিটি গঠন করা হয়। পরে কণ্ঠভোটে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

দর্শক গ্যালারিতে কূটনীতিক ও বিশিষ্ট অতিথি

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও গ্যালারিতে উপস্থিত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত একজনকে হাসপাতালে নেওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও বিশেষ অতিথি হিসেবে দর্শক গ্যালারিতে আমন্ত্রণ জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম কার্যদিবসেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী জোটের তীব্র বিক্ষোভ এবং সংসদ থেকে ওয়াকআউট দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ পর্যালোচনার উদ্যোগ সংসদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ