বুধবার, জুন ৩, ২০২৬

পোলিং এজেন্টদের কড়া নির্দেশনা: ‘প্রত্যেকে এক একজন তারেক রহমান’

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দলীয় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ ও ভোট গণনা প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় প্রত্যেক এজেন্টকে নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ভাবতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আসনটিতে বিএনপির পোলিং এজেন্টদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা নির্বাচনকে সামনে রেখে যে কঠোর পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল ঘরে তুলতে হবে। ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা পুরো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি পোলিং এজেন্টদের নির্দেশ দিয়ে বলেন, জরুরি প্রয়োজনে ভোটকেন্দ্র থেকে বের হতে হলে অবশ্যই বিকল্প কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকা অনুযায়ী প্রতিটি ভোটারের তথ্য ভালোভাবে জেনে নিতে হবে, যাতে ভুয়া ভোট প্রতিরোধ করা যায়।

প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনি প্রশিক্ষকরাও এজেন্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, ভোটের দিন এজেন্টদের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। প্রয়োজন হলে পুনরায় ভোট গণনার দাবি জানাতেও বলা হয়। এছাড়া সব কিছু নিশ্চিত না হয়ে কোনো কাগজে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে কয়েকশ’ পোলিং এজেন্ট অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ