শনিবার, জুলাই ১৮, ২০২৬

পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির হাসি আবাহনীর

পাঠক প্রিয়

ঢাকা 

ড্র দিয়ে মৌসুম শুরু, এরপর টানা দুই ম্যাচে হারের হতাশা—সব মিলিয়ে চাপটা বেশ ছিল আবাহনীর ওপর। অবশেষে সেই চাপ কাটল চতুর্থ ম্যাচে এসে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে মারুফুল হকের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। জয়ের তীব্র প্রত্যাশা খেলোয়াড়দের পারফরম্যান্সে স্পষ্ট ছিল। ফলে ম্যাচের ২৫তম মিনিটেই গোলের দেখা পায় আকাশি-নীলরা। বক্সের ভেতর প্রতিপক্ষ ডিফেন্ডারের ফাউলে রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিকে দলকে এগিয়ে নেন সুলেমান দিয়াবাতে। মালির এই ফরোয়ার্ডের এটি চলতি লিগে দ্বিতীয় গোল। এর আগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মৌসুমের প্রথম গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ ধরে রাখে। সংগঠিত আক্রমণ, মাঝমাঠের দাপট আর রক্ষণভাগের দৃঢ়তা মিলিয়ে ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি পুলিশ এফসি। শেষ পর্যন্ত আরও একটি গোল যোগ করে ২-০ ব্যবধান নিশ্চিত করে মারুফুল হকের শিষ্যরা।

এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ হলো আবাহনীর ঝুলিতে। টানা ব্যর্থতার পর এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন সমর্থকরা। আগামী ম্যাচগুলোতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই আবারও ছন্দে ফিরতে পারে দেশসেরা এই ঐতিহ্যবাহী দল।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ