শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

পাঠক প্রিয়

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার তিনটি সংসদীয় আসনের ৪১৮টি ভোট কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

জেলার ভোট কেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পিরোজপুর জেলায় মোতায়েন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা। এতে রয়েছে ৮০০ সেনাবাহিনী, ১৬০০ পুলিশ ফোর্স, ৬৫ জন র‍্যাবের পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি, ৫,৪৩৪ জন আনসার, নৌবাহিনী ও কোস্টগার্ড। এছাড়াও ৩৬টি মোবাইল পেট্রোল টিম কেন্দ্রে নজরদারি করছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি পিরোজপুরবাসী সুন্দর ও নিরাপদভাবে ভোট দিতে পারবে।”

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ৭টি উপজেলায় মোট ১০,৪২,৮২৭ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ৫,২৫,০৬৩ জন পুরুষ এবং ৫,১৭,৭৬৩ জন নারী ভোটার। তিনটি আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৩৪টি ভোটকেন্দ্র।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ