সোমবার, জুন ১৫, ২০২৬

পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তিতে বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা স্থগিত করেছে। দেশটির অভিবাসন নীতি আরও কঠোর করার এবং ভিসার অপব্যবহার প্রতিরোধের উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের অন্তত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘উচ্চ ঝুঁকির’ দেশ হিসেবে চিহ্নিত দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে নিশ্চিত করতে হচ্ছে যে, তারা শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদেরই ভর্তি করছে এবং শিক্ষার উদ্দেশ্য ছাড়া ভিসা ব্যবহারের কোনো সুযোগ না দিচ্ছে।

এর পেছনে মূল কারণ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে আশ্রয় প্রার্থনার আবেদন বৃদ্ধিকে ধরা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করে বলেছেন, ভিসা ব্যবস্থা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের পেছনের দরজা হিসেবে ব্যবহার করা যাবে না।

বিশ্ববিদ্যালয়গুলোকে এবার ভর্তির ক্ষেত্রে আরও কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে এবং নির্দিষ্ট দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভর্তি সীমিত হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবাহকে প্রভাবিত করবে এবং বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শিক্ষার্থীদের ওপরও প্রভাব ফেলবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ