শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, সিপিবি, জাসদসহ সকল রাজনৈতিক দল ও দলের নেতকর্মী এবং সকল শ্রেণিপেশার জনগণ সকলেই বাংলামায়ের সন্তান, বাংলাদেশ রাষ্ট্রের পরিবারের সদস্য। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ ও মহাসচিব এ.আর ফররুখ আহমাদ খসরু। পাশাপাশি হিংসা-প্রতিহিংসা ও সংঘাত-সংঘর্ষের রাজনীতি থেকে বেরিয়ে এসে ভ্রাতৃত্বময় জাতীয় ঐক্য ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

২৮ মে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ‘কুরবানি’ শব্দটি ‘কুরবানুন’ শব্দ থেকে আগত। এ শব্দের অর্থ- ‘নৈকট্যলাভ করা’। কুরবানির মাধ্যমে মহান আল্লাহতা’লার নৈকট্যলাভ করা যায়। হযরত ইসমাইল (আ) আল্লাহতা’লার ইচ্ছা পূরণের লক্ষ্যে স্বেচ্ছায় কুরবানি হওয়ার জন্য ধারালো ছুরির তলায় নিজেকে সোপর্দ করেছিলেন এবং হযরত ইব্রাহিম (আ) নিজ পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন। এভাবে তাঁরা তাঁদের ‘আত্মিক’ কুরবানি করেছিলেন। একইভাবে আমাদেরকেও পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে। এজন্য পশু কুরবানি করার পূর্বে যাঁরা কুরবানি করবেন তাঁদেরকে শপথবাক্য পাঠ করতে হবে। যিনি কুরবানির পশু জবাই করবেন তিনিই শপথ বাক্য পাঠ করাবেন।

শপথবাক্য পাঠ করার মধ্য দিয়ে আত্মিক কুরবানি করার আহ্বান জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত মহাসচিব শপথ বাক্যের একটি ধরনও শুভেচ্ছা বার্তায় তুলে ধরেছেন।

শপথবাক্য : “আমি আল্লাহতা’লার নামে শপথ করিয়া বলিতেছি যে, আমি এই (শাহাদত অঙ্গুলি দিয়ে দেখিয়ে) পশুটি অমুকের নামে কুরবানি করিলাম এবং আমার জীবনের যাহা কিছু অন্যায়, যাহা কিছু অনাকাঙ্খিত, যাহা কিছু অসামাজিক এবং অসাংবিধানিক তাহা কুরবানির পশু জবাই করিবার মধ্য দিয়ে কুরবানি করিয়া দিলাম”।

পশু কুরবানি করার পূর্বে এভাবে শপথ অনুষ্ঠান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ ও ভারপ্রাপ্ত মহাসচিব এ.আর ফররুখ আহমাদ খসরু।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ