সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

পকিস্তানের বয়কট প্রত্যাহারের ইঙ্গিত, ভারত আইসিসি সিদ্ধান্ত মেনে চলবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আইসিসি ও বিসিবির মধ্যে চলমান অচলাবস্থার অবসান ঘটতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লাহোরে অনুষ্ঠিত বৈঠকের পর পাকিস্তান ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করেছে।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা সোমবার সাংবাদিকদের বলেন, “আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই-এর কিছু বলার নেই।”

জিও টিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ইস্যুতে পরিষ্কার দিকনির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনায় বসবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লাহোর বৈঠকে আইসিসি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, তিনটি নির্দিষ্ট দাবি পূরণ হলে পাকিস্তান ভারত ম্যাচ খেলবে।

বৈঠক শেষে আলোচনার ফলাফলের ভিত্তিতে আগামী দিনগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, তা চূড়ান্তভাবে জানা যাবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ