নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পক্ষে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. মহসিন আলম, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, “বরকত উল্লাহ বুলু একজন জনপ্রিয় ও ত্যাগী নেতা। বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা হিসেবে তিনি সর্বদলীয় মানুষের কাছে গ্রহণযোগ্য। আমরা আশাবাদী, আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।”
উল্লেখ্য, বরকত উল্লাহ বুলু ইতিমধ্যে বেগমগঞ্জে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় জনগণের মধ্যে একটি দৃঢ় সমর্থন অর্জন করেছেন।


