রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

নেইমারের চোখে বিশ্বের সেরা মিডফিল্ডার আর্দা গুলার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। মাঠের বাইরে থাকলেও বিশ্ব ফুটবল নিয়ে তার মূল্যায়ন যে এখনো সমান প্রভাবশালী, সেটিই আবার প্রমাণ করলেন এই তারকা। আর সেই মূল্যায়নে বড় স্বীকৃতি পেলেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি বিস্ময় আর্দা গুলার।

সম্প্রতি তুরস্কের নারী ফুটবলার ও ইনফ্লুয়েন্সার আইজান ইয়ানাচের সঙ্গে এক আলাপচারিতায় নেইমারের কাছে প্রশ্ন করা হয়—বর্তমান সময়ের বিশ্বের সেরা মিডফিল্ডার কে? উত্তরে চমক জাগিয়ে নেইমার নিজের দেশ ব্রাজিল, সাবেক ক্লাব বার্সেলোনা কিংবা ইউরোপের প্রতিষ্ঠিত কোনো মিডফিল্ডারের নাম না নিয়ে বেছে নেন রিয়াল মাদ্রিদের আর্দা গুলারকে।

নেইমার বলেন,

“গুলার অসাধারণ একজন খেলোয়াড়। তার মধ্যে দারুণ কোয়ালিটি আছে। আমার মতে, এই মুহূর্তে সে-ই বিশ্বের সেরা মিডফিল্ডার।”

টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার আরও যোগ করেন, গুলারের খেলার মান এবং মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বর্তমান সময়ের সেরা মিডফিল্ডারদের কাতারে তুলে এনেছে। যদিও ‘বিশ্বসেরা মিডফিল্ডার’ আলোচনায় সাধারণত গুলারের নাম সবার আগে আসে না, তবে রিয়াল মাদ্রিদে তার সাম্প্রতিক পারফরম্যান্স এই প্রশংসাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে তুর্কি ক্লাব ফেনেরবাচে ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন আর্দা গুলার। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৮৮ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ১৬৯ ম্যাচে তার গোল ৩৮টি এবং অ্যাসিস্ট ৪৪টি। চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনি খেলেছেন ২৭ ম্যাচ, যেখানে করেছেন ৩ গোল ও দিয়েছেন ৮টি অ্যাসিস্ট।

বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বোঝাপড়া রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে। মাঝমাঠ থেকে আক্রমণে গতি আনা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙার দক্ষতা এবং সৃজনশীল পাস—সব মিলিয়ে গুলার হয়ে উঠছেন কার্লো আনচেলত্তির দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র।

নেইমারের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই আলোচনার বাইরে চলে গেছেন বর্তমান ফুটবলের অনেক নামী মিডফিল্ডার। বার্সেলোনার পেদ্রি, পিএসজির ভিতিনিয়া, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার সিটির রদ্রি কিংবা এসি মিলানের অভিজ্ঞ লুকা মদ্রিচ—কারও নামই নেই নেইমারের পছন্দের তালিকায়। এমনকি রিয়াল মাদ্রিদের আরেক তারকা জুড বেলিংহামকেও অনেকেই বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার মনে করলেও, নেইমারের চোখে সেই স্বীকৃতি পেয়েছেন আর্দা গুলারই।

বিশ্ব ফুটবলের এক মহাতারকার এমন প্রশংসা নিঃসন্দেহে গুলারের ক্যারিয়ারে নতুন অনুপ্রেরণা যোগ করবে—এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ