বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নির্বাচন সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

পাঠক প্রিয়

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ষড়যন্ত্র এখনও থেমে নেই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মোটেও সহজ হবে না। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে—নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, “আমি আগেই বলেছিলাম নির্বাচন সহজ হবে না। শুক্রবারের ঘটনা প্রমাণ করছে, আমি যা বলেছি তা ধীরে ধীরে সত্য হচ্ছে।”

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ভয়াবহ বিপদের মুখে পড়বে। “আমরা যদি ভয় পাই, আতঙ্কগ্রস্ত হই, তাহলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে,”—বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন, অতীতেও বিএনপি দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেছে এবং বর্তমান ষড়যন্ত্র মোকাবিলার শক্তিও একমাত্র বিএনপিরই আছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র আরও তীব্র হতে পারে। তবে যত দ্রুত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা যাবে, তত দ্রুত ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।

কর্মশালায় তারেক রহমান খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থার সংস্কার, বেকার সমস্যা মোকাবিলা, তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং বায়ু ও পানি দূষণরোধে বিএনপির পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন।

তিনি বলেন, “এখন সময় এসেছে—নিজে কী পেলাম, তা ভাবার নয়। দেশ ও জাতির জন্য আমরা কতটুকু করতে পারলাম, সেটাই মুখ্য।” ঘরে বসে থাকার সময় শেষ উল্লেখ করে তিনি সবাইকে রাজপথে ও সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আর এই যুদ্ধে সবচেয়ে বড় সহযোগী বাংলাদেশের জনগণ।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ